Posts

Showing posts from December, 2025

** ⚽কলকাতার মেসি-নামা ⚽**

কলকাতার যুবভারতীতে এই গ্রহের অন্যতম খ্যাতনামা ফুটবল রাজপুত্র মেসির আগমন ঘটতে চলেছে ১৩ই ডিসেম্বর- শহরের চারিদিকে এ বার্তা রটি গেল ক্রমে.. তো শীতের সপ্তাহান্তে আমোদগেঁড়ে বাঙালি যে যুবভারতীমুখো হবেই - এ তো নাবালক মাত্রেই বুঝবে। যদিও দর্শনী বেশ চড়া দামেই ছিল,তবু হুজুগে পাবলিককে আটকায় হেন সাধ্য কার.. আয়লার সময় যখন দিঘা, মন্দারমনি থেকে পর্যটকদের ফিরিয়ে দেয়, বাঙালি সেখানে সমুদ্রের পাড়ে পুলিশকে এড়িয়ে ' ঝড় দেখতে ' যায়.. সেই জাতিকে রোখে কোন বাপের ব্যাটা? তা আমিও ভেবেছিলুম যাবো কিন্তু দর্শনীমূল্য দেখে পকেট হাতে পায়ে ধরে ক্ষমা চাইলো বলে যেতে পারলাম না। তবে একবার KKR এর ইডেনে সংবর্ধনার যে আয়োজন হয়েছিল, তা যে শেষে গণপিটুনিতে পরিণত হয়েছিল ; সেই স্মৃতি মনে বেশ জাগরুক ছিল। তা মেসি এলেন শহরে নিজের চাটার্ড বিমানে। খবরে দেখলাম মেসিকে দেখতে বিমানবন্দর এর সামনে লক্ষাধিক মানুষের সমাগম। পারলে মেসির বিমান ধরে টেনে নামিয়ে নেয়।কোন দরজা দিয়ে মেসি বেরোবে শুনেই সেইদিকে সমুদ্রের মতো জনজোয়ার আছড়ে পড়ছে। মেসির হোটেলের সামনেও জনতা। সকালবেলা হোটেল থেকে হলো মূর্তি উন্মোচন। সে মূর্তি তো গত এক ...

EKTI SONGBORDHONA

অধুনা ভারতবর্ষে  'ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ' নামক যে ব্যাট বলের খেলাটি পাখনা মেলিয়াছিল ,তা সম্প্রতি সাত সাতটি বর্ষ বেশ হেসেখেলে অতিক্রম করে ফেললো।যে সব ক্রিকেট বোধ্ধারা প্রথম বছরে 'ক্রিকেট খেলাটি রসাতলে গেল' বলে প্রচুর হট্টগোল করছিলেন তাদের অনেকেই আজ চ্যানেলে চ্যানেলে খেলার বিশ্লেষনে রত। ইতিমধ্যে  কলকাতার টিম  ' কলকাতা নাই ট রাইডার্স ' (যদিও নামে হলেও সে দলে কলকাতার বিশেষ কেউ খেলে না )শত্রুর মুখে ছাই দিয়ে ( কিংস ইলেভে ন পাঞ্জাব কে হারিয়ে ) এই বছর দ্বিতীয়বার জিতে নিল এই খেতাব।আর সাথে সাথেই আহ্লাদে ডগমগ হয়ে ২০১২ সালের মতোই মমতাদিদি তার খেলোয়াড় (ও অভিনেতা এবং শিল্পপতি ) ভাইদের জন্য সংবর্ধনার ব্যবস্থা করে ফেললেন ইডেন গার্ডেনে। তা কথায় বলে ,বাঙালি হুজুগে জাতি -সে  কথা যে নিতান্ত অমূলক নয় তা আজকের  'সঙ'বর্ধনা সভায় আরো একবার প্রমানিত হয়ে গেল। ফ্রি পাসের ব্যবস্থা করা হয়েছিল থানা থেকে।যে জিনিস দেখার পাস নিতে থানার মতো বিপজ্জনক জায়গায় ঢুকতে হয় ,সে অনুষ্ঠান যে কতদূর বিঘ্নহীন হবে তা নিয়ে সন্দেহের অবকাশ থাকতে বাধ্য। বাস্তবিকই তাই ঘটলো। 'পাস হস্তে'  ও...